মারা গেলেন আরও একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বরযাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল সোমবার ভোরে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে সাবেক বিজিবি সদস্য রবীন্দ্রনাথ বিশ্বাস (৪৫) মারা যান। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২-তে।
রবীন্দ্রনাথ বিশ্বাসের ভাতিজা সুব্রত বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় গত ২৯ আগস্ট ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। রবীন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী ও সাত বছরের এক পুত্রসন্তান রয়েছে।
সুব্রত বিশ্বাস আরও বলেন, এখনো ১৫ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আর্থিক সমস্যার কারণে তাঁরা ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না।
এদিকে ফুলহরি গ্রামের বাসিন্দা ওই ঘটনায় আহত সংবাদিক অরিত্র কুণ্ডু বলেন, এত বড় দুর্ঘটনার পর তাঁদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেননি।
১ আগস্ট ভোরে বারোবাজারে রেলক্রসিংয়ে বরযাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১১ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৪০ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের বাসিন্দা।