মারা গেলেন বশীর আল্হেলাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্যিক বশীর আল্হেলাল ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মারা গেলেন। আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
বশীর আল্হেলালের ছেলে সৈয়দ রওনক মুরাদ প্রথম আলোকে বলেন, রাজধানীর মোহাম্মদপুরে নিজের বাসায়ই তাঁর বাবা মারা যান। তিনি আলঝেইমার রোগে ভুগছিলেন, কাউকে চিনতে পারতেন না। আজ বিকেল পাঁচটায় তাঁর মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। দাফন করা হবে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
বশীর আল্হেলাল ১৯৩৬ সালের ৬ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।