প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মিরের ময়দানের একটি বাসার সেপটিক ট্যাংকের গ্যাস থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হওয়া মা মনোয়ারা বেগম (৪৫) ও মেয়ে জাহিদা আক্তার (২০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত আটটায় তাঁরা মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মনোয়ারার ছেলে জহির হোসেন। গত শুক্রবার রাত ১১টার দিকে মোমবাতি জ্বালিয়ে শৌচাগারে প্রবেশ করলে আগুন জ্বলে ওঠে, এতে দুজন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেন। তাঁরা জানান, সেপটিক ট্যাংক থেকে নির্গত মিথেন গ্যাসে আগুনের সূত্রপাত হয়েছিল। নিজস্ব প্রতিবেদক, সিলেট|