মারা গেলেন মানবাধিকার সংগঠক রতন বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রপ্রবাসী মানবাধিকার সংগঠক রতন বড়ুয়া (৬০) মারা গেছেন। নিউইয়র্ক সময় গতকাল মঙ্গলবার ভোর ছয়টায় জ্যামাইকা হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অনেক দিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্ম নেওয়া রতন বড়ুয়া দীর্ঘদিন নিউইয়র্কপ্রবাসী ছিলেন। বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি সোচ্চার ছিলেন। নাগরিক আন্দোলনসহ সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম সংগঠক রতন বড়ুয়ার মৃত্যুতে নিউইয়র্কপ্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রতন বড়ুয়ার মরদেহ রিচমন্ড হিলের ফিউনারেল হোমে রাখা হয়েছে। আগামী শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রবাসীরা তঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। শনিবার দুপুরে ফিউনারেল হোমে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

হিলসাইড অ্যাভিনিউর বৌদ্ধমন্দিরে রোববার দুপুরে রতন বড়ুয়ার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন।