মারা গেলেন সেই নববধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার নববধূ ঝুমা অবশেষে চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। উপজেলার টুপির মহল (উত্তর চাটিগাঁও) গ্রামে শ্বশুরবাড়ির লোকজন গত রোববার ঝুমার গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ঝুমার কাকা তরণী চন্দ একটি মামলা করেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল তরণী চন্দ মুঠোফোনে ঝুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঝুমার শ্বশুরবাড়ির লোকদের ভাষ্যমতে, ঝুমা নিজে গায়ে কেরোসিন ঢেলে টয়লেটে ঢুকে আগুন ধরিয়ে দেন। তবে ঝুমার মা অর্চনা রানী বলেছেন, তাঁর মেয়েকে হত্যার জন্য শ্বশুরবাড়ির লোকেরা গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাশের বাড়ির এক ব্যক্তি বলেন, মাত্র ১৭ দিন আগে গোবিন্দ ও ঝুমা প্রেম করে বিয়ে করেন। প্রেমের বিয়ে বলে গোবিন্দর মা মালতি রানী ও বড় বোন বিপ্লবী রানী মেনে নেননি। ঘটনার দিন সকালে গোবিন্দ সাইকেল ও টাকার জন্য ঝুমাকে মারধর করে। ওই দিন শাশুড়ি ও ননদের সঙ্গেও তাঁর ঝগড়া হয়। এরপর ঝুমা টয়লেটে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। দুপুর ১২টার দিকে ঝুমাকে টয়লেট থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল, পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঝুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।