মারা যাওয়া ১৬ জনের পরিবারকে আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে গত মে মাসে লঞ্চডুবিতে মারা যাওয়া ১৬ যাত্রীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে নৌ-দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ড। গতকাল শনিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে এক অনুষ্ঠানে প্রতিটি পরিবারের সদস্যদের হাতে এক লাখ পাঁচ হাজার টাকার চেক তুলে দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অমিতাভ সরকার। বক্তব্য দেন চিফ হুইপ আ স ম ফিরোজ, পটুয়াখালী-৪ আসনের সাংসদ মাহবুবুর রহমান তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ লুৎফুন্নেছা বেগম, জেলা পরিষদের প্রশাসক খান মোশাররফ হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি প্রমুখ।
গত ৩ মে রাঙ্গাবালী থেকে গলাচিপা হয়ে পটুয়াখালী যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে কলাগাছিয়া নদীতে অর্ধশত যাত্রী নিয়ে এমভি শাতিল-১ নামের একটি লঞ্চ ডুবে যায়। দুই দিন পর ১৬ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।