মারামারি ঠেকাতে গিয়ে খুন হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে বৃহস্পতিবার রাতে জামাত আলী (৫৪) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের জানান, বৃহস্পতিবার বিকেলে রামখালী বিলে মাছ ধরতে যান জামাত আলীর দুই শ্যালক আবদুল বারেক ও নজির উদ্দীন। সন্ধ্যায় মাছ ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে নজির উদ্দীন ও তাঁর ছেলে নওশের আলী আবদুল বারেককে মারতে যান। এ সময় তিনি নওশের আলীর লাঠির আঘাতে আহত হন এবং হাসপাতালে মারা যান।