মারিশ্যায় আসামিদের আত্মপক্ষ সমর্থন
রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলার আসামিরা আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। বিডিআর রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে গতকাল শনিবার তাঁরা আত্মপক্ষ সমর্থন করেন। কাল সোমবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে।আদালতের সভাপতিত্ব করেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল জাহেদুর রহমান।আদালতের কার্যক্রম গতকাল শনিবার সকাল ১০টায় শুরু হয়। ৩০ মিনিটের বিরতিসহ চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এ সময় ৭৪ আসামি আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য আদালতে পেশ করেন। উল্লেখ্য, মামলার ৭৫ আসামির মধ্যে একজন রাঙামাটি কারাগারে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা পোষণ করে রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন।