মারিয়ার চিকিৎসার ভার বইতে পারছে না পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিনবাজারের শিবপুর গ্রামের রাজমিস্ত্রি মো. মহসীনের শিশুকন্যা মারিয়া (৮) হিমোফিলিয়া রোগে আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক খালেকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। মারিয়া এক বছর বয়স থেকে এ রোগে ভুগছে। সেই থেকে তার চিকিৎসাও চলছে। চিকিৎসকেরা বলেছেন, তাকে সুস্থ করে তুলতে অন্তত ১২ বছর বয়স পর্যন্ত চিকিৎসা করাতে হবে। দীর্ঘমেয়াদি ব্যয়বহুল এ চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এ টাকা তার দিনমজুর বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এই অবস্থায় মেয়েটির মা-বাবা তাঁদের সন্তানকে বাঁচাতে সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মাজেদা বেগম, ব্যাংক হিসাব নং ১৩৮৫৯, ইসলামী ব্যাংক, আমিনবাজার শাখা, ঢাকা। যোগাযোগ: ০১৭৪৯-৩৬৯৪২৩। বিজ্ঞপ্তি।