মারুফ চতুর্থ দফায় রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তি দাবি করে ই-মেইলে হুমকিদাতা মারুফ রায়হানকে চতুর্থ দফায় এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সোমবার তিন দফায় নয় দিনের রিমান্ড শেষে মারুফকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে হাজির করে ছয় দিনের রিমান্ডের আবেদন জানায়। মহানগর হাকিম জি এম আল মাসুদ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ২৫ আগস্ট বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ে মারুফ রায়হানের পাঠানো ওই ই-মেইলে লেখা ছিল, ‘আমাদের (জামায়াতের) জাতীয় চার নেতাকে এই ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে। আপনাদের এবং পুলিশের ওপর হামলা চালানো হবে।’ এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করে।