মার্কস অলরাউন্ডারের চূড়ান্ত পর্বের সেরা ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের চূড়ান্ত পর্যায় এখন চলছে। প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের তিনটি বিভাগের সেরা তিনজন করে চূড়ান্ত পর্বের মোট নয়জন প্রতিযোগীর নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা সেরা অলরাউন্ডার নির্বাচনে। সেরাদের প্রতিভায় মুগ্ধ হতে হলে চোখ রাখতে হবে প্রতি বৃহস্পতি ও শনিবার রাত নয়টা ২০ মিনিটে এনটিভির পর্দায়।মার্কস অলরাউন্ডার ২০১০-এর প্রতিযোগিতায় প্রাথমিক বিভাগে এখন শীর্ষস্থানের লড়াইয়ের তিন প্রতিযোগী হলো মাহতীম শাকিব রহমান, রামিসা মালিয়াত ও ঐশ্বরিয়া ফৌজদার। নিম্নমাধ্যমিকের প্রতিযোগী—অনুপম দেবাশীষ রায়, প্রণব রঞ্জন বালা ও রাফাহ্ নানজীবা। মাধ্যমিকের প্রতিযোগীরা হলো ঐন্দ্রিলা চক্রবর্তী, সৈয়দ মিনহাজুল আবেদীন ও সাদিয়া রহমান। বিজ্ঞপ্তি।