প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কস অলরাউন্ডার ২০১৪-এর ঢাকা-১ ও চট্টগ্রাম-১ জোনের সিলেকশন রাউন্ড গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে এই সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। সকালে ঢাকা জোনের রাউন্ড উদ্বোধন করেন সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা এবং নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহীনুর মিয়া। ৪ এপ্রিল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-২-এর এবং সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়ে চট্টগ্রাম-২ জোনের সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এনটিভি ও রেডিও টুডে এবং ওয়েব পার্টনার এসএসএল। বিজ্ঞপ্তি।