মার্কার কারণেই উত্তাপ ছড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কার কারণে (দলীয় প্রতীক) ইউপি নির্বাচনে উত্তাপ ছড়িয়েছে। অতীতের চেয়ে এবারের ইউপি নির্বাচন সংঘাতপূর্ণ হয়েছে। যদিও এটা ইউপি নির্বাচন, জাতীয় নির্বাচন নয়। তবে মার্কার জন্য এটা জাতীয় নির্বাচনের চরিত্র পেয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। তবে এ দেশের উন্নয়ন শুরু করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচুর কাজ করছেন। তিনি (প্রধানমন্ত্রী) কাজপাগল মানুষ। প্রতিদিন ছয় ঘণ্টাও ঘুমান না।’