মার্কিন আদালতে হাজিরা না দেওয়ায় অভিযুক্ত কূটনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কূটনীতিক মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী তাহসিনা প্রভাকে গৃহকর্মীর করা মামলা ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করে হাজিরা না দেওয়ার দায়ে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের এক আদালত। বাদী মাসুদ পারভেজ রানা বিনা বেতনে জোর করে গৃহস্থালি কাজ করতে বাধ্য করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ সিডনি স্টাইন গত বৃহস্পতিবার বলেন, মনিরুল ইসলাম ও তাহসিনা প্রভা এক বছরেরও বেশি সময় ধরে সাক্ষ্য গ্রহণে হাজিরা বা নথিপত্র দাখিলে অস্বীকৃতি জানিয়ে আসছেন। এর মাধ্যমে তাঁরা ‘অব্যাহতভাবে একগুঁয়ে’ আচরণ করেছেন। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিবাদীদের মন্তব্য জানা সম্ভব হয়নি।
মনিরুল ইসলাম নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ছিলেন। ২০১৬ সালের জানুয়ারিতে তাঁকে ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়।