মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনের সফর শেষে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গ গতকাল শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খবর বাসসের।সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে বৈঠক করেন স্টেইনবার্গ।