মার্কিন উপসহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অতুল কেশপের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। গতকাল রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে ওই বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
ওসমান ফারুক প্রথম আলোকে বলেন, অতুল কেশপের সঙ্গে এটি ছিল সৌজন্যমূলক মধ্যাহ্নভোজ। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাও এতে উপস্থিত ছিলেন।