মার্কিন কংগ্রেসের বৈদেশিক কমিটির প্রধান আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন কংগ্রেসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংশ্লিষ্ট পররাষ্ট্রবিষয়ক উপকমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবট আজ মঙ্গলবার ঢাকায় আসছেন।
রিপাবলিকান-দলীয় মার্কিন কংগ্রেসের এই সদস্য বাংলাদেশসহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও মানবতাবিরোধী চলমান আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিষয়ে আলোচনা করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, স্টিভ শ্যাবট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টিভ শ্যাবট বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন।
সামরিক সংলাপ আজ শুরু: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের তিন দিনব্যাপী প্রতিরক্ষা ও সামরিক পরিকল্পনা সংলাপ আজ ঢাকায় শুরু হচ্ছে।