মার্কিন থ্রেশহোল্ড প্রোগ্রামে যোগ্য ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি) তাদের থ্রেশহোল্ড প্রোগ্রামে বাংলাদেশকে যোগ্য ঘোষণা করায় সন্তুোষ প্রকাশ করেছে সরকার। সম্প্রতি এমসিসির প্রকাশিত ২০১৪ সালের স্কোরকার্ডে ২০টি শর্তের ১১টি পূরণ করেছে বাংলাদেশ। বাকি শর্তগুলোতেও বাংলাদেশ ভালো করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় চার বছর ধরে উন্নয়নের শর্তগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এমসিসির সংস্পর্শে ছিল।
এমসিসি একটি স্বাধীন বৈদেশিক সাহায্য সংস্থা। ২০০৪ সালে কংগ্রেস এটি প্রতিষ্ঠা করে। সংস্থাটি সম্প্রতি এর থ্রেশহোল্ড প্রোগ্রামে বাংলাদেশকে যোগ্য ঘোষণা করে।