মার্কিন দূতাবাসের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সাহিদুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার চট্টগ্রামের ও আর নিজাম সড়কের একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাহিদুল আমিন হালিশহর থানার মুন্সিপাড়ার বাসিন্দা। তাঁর কাছ থেকে দুটি ভুয়া পরিচয়পত্র ও কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে চট্টগ্রামের পুলিশ কমিশনারের কাছে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়। ওই বার্তায় উল্লেখ ছিল, সাহিদুল আমিন নিজেকে আমেরিকান সেন্টারের কাউন্সিলর পরিচয় দিয়ে চট্টগ্রামে অবস্থান করছেন। তিনি তাঁদের প্রতিষ্ঠানের কোনো কর্মচারী বা কর্মকর্তা নন।’ ওই ফ্যাক্স বার্তা পাওয়ার পর গোয়েন্দা পুলিশের একটি দল সাহিদুলের সন্ধানে মাঠে নামে।