প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর চরিত্র নিয়ে যুক্তরাষ্ট্রে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। এ সময় যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়।বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পর ঢাকার মার্কিন দূতাবাসেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহনেওয়াজ খালেদ বলেন, মার্কিন দূতাবাসের আশপাশে পুলিশ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।