মার্কিন পররাষ্ট্র কর্মকর্তা তিন দিনের সফরে ঢাকা আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রধান উপসহকারী সচিব প্যাট্রিক এস মুন কাল বুধবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন। এই প্রথমবার বাংলাদেশ সফরে তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এ কর্মকর্তা সরকারের বিভিন্ন কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।