মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় আসতে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা সফরে আগ্রহী। সম্প্রতি মিয়ানমারের রাজধানী নেপিেডাতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে তিনি এই আগ্রহের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নেপিডোতে আসিয়ান আঞ্চলিক ফোরামের ২১তম বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে মাহমুদ আলী রোববার জন কেরি ছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন।
মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে জন কেরি ‘সম্ভাব্য দ্রততম সময়ের মধ্যে’ বাংলাদেশ সফরে আসার ইচ্ছা ব্যক্ত করেন। তবে বৈঠকে তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
কেরি বাংলাদেশে এলে সেটি হবে গত ৫ জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঢাকায় সর্বোচ্চ পর্যায়ের মার্কিন সফর। বিএনপিসহ ২০-দলীয় জোটের বর্জন আর অর্ধেকের বেশি সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমালোচনামুখর রয়েছে মার্কিন প্রশাসন।