মার্কিন প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দর ও উড্ডয়ন নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসিসটেন্ট সেক্রেটারি অ্যালান বার্সিনের নেতৃত্বে এক মার্কিন প্রতিনিধিদল তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছে।
ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ছাড়াও ফেডারেল অ্যাভিয়েশন ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা রয়েছেন। তাঁরা বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বিমান উড্ডয়ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করবেন।
মার্কিন দূতাবাস পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার-বিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সুয়লের নেতৃত্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল ৩০ ও ৩১ মার্চ ঢাকা সফর করবেন।