মার্কিন বাহিনী মোতায়েনে একাধিক বাম দলের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বাংলাদেশে মার্কিন বিশেষ বাহিনী মোতায়েনে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশের মাটিতে বিদেশি সেনা মোতায়েনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। গতকাল শনিবার পার্টির সভায় মেনন এ কথা বলেন।অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন সেনাদলকে দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। ‘বাংলাদেশের মাটি থেকে আমেরিকান সেনাবাহিনী হটাও’—এ স্লোগান নিয়ে দলটি আজ রোববার বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে।অন্য এক পৃথক বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে মার্কিন বিশেষ বাহিনীর উপস্থিতিতে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের সামরিক চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশের দাবিও জানিয়েছেন।