মার্কিন মন্ত্রীর হুমকিকে লজ্জার বললেন বিএনপির সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল বুধবার বিএনপির সাংসদ বরকত উল্লা বলেছেন, ‘ড. ইউনূসের ব্যাপারে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা দেশের জন্য ভালো হয়নি। এ বিষয়ে একজন মার্কিন মন্ত্রী আমাদের দেশে এসে সংবাদ সম্মেলন করে যেভাবে হুমকি দিয়েছেন, তা দেশের জন্য লজ্জার। এ বিষয়ে সম্মানজনক সমাধান প্রয়োজন।’ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় বরকত উল্লা এসব কথা বলেন।আলোচনায় অংশ নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বিষয়ে বিরোধী দলের উদ্দেশ্রেপররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘আপনারা চান দেশের আইনকানুন জলাঞ্জলি যাক, তবুও বিদেশিদের তুষ্ট করতে হবে।’ বিএনপির মাহবুবউদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্টে অযোগ্য আজ্ঞাবহ বিচারক নিয়োগ হচ্ছে। এখন সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা হলো আওয়ামী লীগ করা। তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায় যে বিচারক দিয়েছেন, তিনি বিদেশি নাগরিক। জিয়াকে হেয় করার জন্য তিনি এই রায় দিয়েছেন।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় আরও অংশ নেন আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, জয়নুল আবদিন ফারুক, মঈন উদ্দীন খান বাদল, ইকবালুর রহিম, কাজী কেরামত আলী, আবু জাহির, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। পরে সংসদের অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়। বিল পাস: সংসদে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, ২০১০ পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটির ওপর বিরোধীদলীয় সদস্যরা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।