মার্কিন মানবাধিকার প্রতিবেদন আ.লীগ প্রত্যাখ্যান করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির মতে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেকাংশে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো।
গতকাল রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মুখপাত্র হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিবেদন আমরা প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে বলব, নিজেদের রাষ্ট্রের মানবাধিকারের ওপর সবিনয়ে নজর দেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।