মার্কিন রাষ্ট্রদূত মজিনার সিসিমপুরের স্টুডিও পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএসএআইডির ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ও ডেপুটি মিশন ডিরেক্টর পল সাবাটিন গত ২৯ ডিসেম্বর সাভারের বিশমাইলে অবস্থিত ‘সিসিমপুর’-এর স্টুডিও পরিদর্শন করেন।এ সময় তাঁদের সফরসঙ্গী ছিলেন ইউএসএআইডির শিক্ষা উপদেষ্টা ফেলিশিয়া উইলসন, নয়নতারা কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সারা যাকের প্রমুখ।রাষ্ট্রদূত মজিনা সিসিমপুরের সংশ্লিষ্ট সবার সঙ্গে ভাববিনিময় করেন এবং ইউএসএআইডির ৫০ বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ৫০ বছর ধরেই ইউসএসএআইডি বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। বাংলাদেশে বিগত ৪০ বছর ধরে শিক্ষা, শিশু ও মাতৃ স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।