মার্কিন রাষ্ট্রদূতের মৃত্যুতে বাংলাদেশের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় সশস্ত্র ব্যক্তিদের হামলায় মার্কিন রাষ্ট্রদূত জে ক্রিস্টোফার স্টিভেন্সের মৃত্যুতে শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো বার্তায় জানানো হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে লেখা শোকবার্তায় দীপু মনি লিবিয়ার বেনগাজিতে মার্কিন রাষ্ট্রদূতসহ কয়েকজনের হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি বলেন, বাংলাদেশ এ ধরনের কাপুরুষোচিত ও বোধহীন হত্যাকাণ্ডের নিন্দা জানায়।