মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মেয়রের সৌজন্য সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। গতকাল বুধবার সন্ধ্যায় নগর ভবনের মেয়রের দপ্তরে এ সাক্ষাৎ হয়।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন রাষ্ট্রদূত সিটি মেয়রের কাছে সিটি করপোরেশন পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস সম্পর্কে জানতে চান। মেয়র রাষ্ট্রদূতকে বলেন, নগরবাসীর গৃহকরের ওপর ভিত্তি করে সিটি করপোরেশন পরিচালিত হয়।
বৈঠকে সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্যানেল মেয়র জোবায়রা নার্গিস খান, কাউন্সিলর শফিউল আলম ও হাসান মুরাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।