মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্লেইক আসছেন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইক আগামী শনিবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশ সফরের সময় তিনি সরকারি ও বিরোধী দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দপ্তর থেকে ব্লেইকের সফরের খবরটি জানানো হয়েছে। জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো গতকাল রাতে প্রথম আলোর কাছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে ব্লেইকের বৈঠক হবে বলে সূত্র আভাস দিয়েছে। জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ ওই কর্মকর্তার ঢাকা সফরের সময় দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়ের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।