মার্কেটে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শহিদুল্লাহ প্লাজা মার্কেটে গত বৃহস্পতিবার রাতে আগুনে একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ওষুধের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, রাত আড়াইটার দিকে উপজেলার উদ্ধবগঞ্জ বাজারের ওই মার্কেটের শহিদ মেডিসিন কর্নারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ডেমরা ও বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আল আরাফাহ ডায়াগনস্টিক কমপ্লেক্সের মালিক আরিফুল ইসলাম জানান, আগুনে পুড়ে দুই প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।