মার্কেটে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার মহিলা মার্কেটে আগুন লেগে আটটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার রাত আটটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। হরিনগর এলাকার শওকাত হোসেন জানান, হঠাৎ আগুন লেগে মরিয়ম খাতুন, নূরুন নাহার, সালমা খাতুন, শিবানী মল্লিকের কসমেটিকসের দোকান, মঞ্জুরা খাতুনের চেয়ার-টেবিল, দিপালিকা মণ্ডলের টেইলার্স, হামিদা খাতুনের মুদি ও সালমা নাহারের ইলেকট্রনিকসের দোকান পুড়ে যায়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।