প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের মসজিদ মার্কেটে গত বুধবার গভীর রাতে দেয়াল কেটে কলি জুয়েলার্স ও বিসমিল্লাহ ট্রেডার্স নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা সোনার দোকানের সিন্দুক ভেঙে নয় ভরি সোনা ও আশি ভরি ওজনের রুপার বিভিন্ন অলংকার এবং নগদ তিন হাজার টাকা নিয়ে গেছে। অপর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কিছু টাকা চুরি হয়েছে৷ lবাউফল (পটুয়াখালী) প্রতিনিধি