মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলহের জের ধরে যশোর শহরের কালেক্টরেট মার্কেটের একটি দোকানের সামনে গতকাল বৃহস্পতিবার ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় চার দোকান কর্মচারী আহত হয়েছেন।
আহত কর্মচারীরা হলেন সোহাগ, হাবিব, হোসেন ও রিয়াদ। তাঁরা যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।