মার্কেন্টাইল ব্যাংক-প্রথম আলো ম্যাথ ম্যানিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আজ শনিবার উদ্বোধন করা হয় মার্কেন্টাইল ব্যাংক-প্রথম আলো ম্যাথ ম্যানিয়া। ছবি: প্রথম আলো
রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আজ শনিবার উদ্বোধন করা হয় মার্কেন্টাইল ব্যাংক-প্রথম আলো ম্যাথ ম্যানিয়া। ছবি: প্রথম আলো

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আজ শনিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী মার্কেন্টাইল ব্যাংক-প্রথম আলো ম্যাথ ম্যানিয়া। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও সহস্রাধিক শিক্ষার্থী দিনভর গণিত নিয়ে এই আয়োজনে অংশ নিয়েছে।

আজ সকালে যোসেফাইট ম্যাথ ক্লাবের উদ্যোগে আয়োজিত ম্যাথ ম্যানিয়ার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়েক সাজ্জাদ আন্দাল্লাহ ও বুয়েটের অধ্যাপক আবদুল হাকিম খান। অতিথিরা শিক্ষার্থীদের গণিতের আনন্দ অন্বেষণ করার আহ্বান জানান। দিনভর নানা আয়োজনের মধ্যে ছিল গণিত অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, ম্যাথ অরিজিন, নামব্রিক্স, প্রোগ্রামিং কনটেস্ট, সুডোকু অলিম্পিয়াড। পাশাপাশি ট্রেজার হান্টের মতো একটি মজার ধাঁধার খেলা আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

কাল রোববার অন্যান্য আয়োজনের পাশাপাশি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ম্যাথ ম্যানিয়া সমাপ্ত হবে।