মার্চ-নভেম্বরে স্যুট-টাই না পরার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিক বাধ্যবাধকতা ছাড়া মার্চ থেকে নভেম্বর পর্যন্ত অফিসে স্যুট-টাই না পরতে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরিবর্তে প্যান্ট ও শার্ট (অর্ধ/পুরাহাতা) পরতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘এ রকম একটি আদেশ আগেই ছিল।’