মার্চজুড়ে দাবি দিবস পালনের ঘোষণা বাম মোর্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারবহির্ভূত হত্যা বন্ধসহ ছয় দফা দাবি আদায়ে পুরো মার্চ মাস বিভিন্ন আন্দোলনের কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক বাম মোর্চা। এ জন্য মার্চ মাসকে ‘দাবি মাস’ হিসেবে ঘোষণাও করেছে এই মোর্চা।গতকাল মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে মোর্চার অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি আদায়ে মাসব্যাপী সভা, সমাবেশ, মানববন্ধন, জনসভা, মিছিল ও বিক্ষোভসহ প্রচারপত্র বিতরণের কর্মসূচি পালনের ঘোষণা করা হয়।বাম মোর্চার অন্যতম শরিক গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুকে হয়রানিমূলক মিথ্যা মামলায় এখনো আটক রাখা হয়েছে বলে অভিযোগ করেন নেতারা।সংবাদ সম্মেলনে বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক, টিপু বিশ্বাস, বজলুর রশীদ, আবদুস সালাম, আজিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।