মার্চে ডিসিসি নির্বাচন হচ্ছে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্চে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হচ্ছে না। আইনি জটিলতার কারণে এ নির্বাচন শেষ পর্যন্ত কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে এখনই কিছু বলতে পারছে না নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, আদালত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। তাই পূর্বঘোষিত মার্চে এ নির্বাচন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তিনি বলেন, তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত কমপক্ষে ৪০ থেকে ৪৫ দিন সময়ের প্রয়োজন। তাই ২৩ ফেব্রুয়ারি যদি আদালত শুনানি শেষে কমিশনের পক্ষে রায় দেন, তবুও মার্চে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না।