মার্চে ঢাকা ও চট্টগ্রামে ব্রিটিশ কাউন্সিলের শিক্ষামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চে ঢাকা ও চট্টগ্রামে বসছে ১৪তম ইউকে শিক্ষামেলা। ঢাকায় দুই দিনের এবং চট্টগ্রামে এক দিনের মেলা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার রূপসী বাংলা হোটেলে ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকার রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে ১ ও ২ মার্চ দুই দিনব্যাপী শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে ৪ মার্চ বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক দিনের মেলা অনুষ্ঠিত হবে। ঢাকায় আয়োজিত শিক্ষামেলায় যুক্তরাজ্যের সেরা ৪৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। চট্টগ্রামে অংশ নেবে ২১টি বিশ্ববিদ্যালয়। এবারের মেলায় টিকিটের দাম ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।সংবাদ সম্মেলনে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার ম্যাথিউ নোলস, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব পারফরম্যান্স মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন রাইকা ওয়ালি খান, হাইকমিশনের ইউকে বর্ডার এজেন্সি কর্মকর্তা রন রিমার প্রমুখ উপস্থিত ছিলেন।