মার্চেন্টস স্কুলের শতবর্ষ পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট স্কুল ও কারিগরি কলেজের দুই দিনব্যাপী শতবর্ষ পূর্তির উৎসব গতকাল শনিবার পরিণত হয় নবীন-প্রবীণদের মিলনমেলায়। প্রতিষ্ঠানটির মাঠে এ অনুষ্ঠান হয়।প্রবীণ অনেক প্রাক্তন শিক্ষার্থী উৎসবে যোগ দেন। তাঁরা স্মৃতিচারণা, গল্প ও আড্ডায় মেতে ওঠেন। উৎসবকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে পতাকা ও বেলুন দিয়ে সাজানো হয়। ‘জাগাও প্রাণ শতাব্দীর আলোয়’ শীর্ষক স্ল্লোগানকে সামনে রেখে গত শুক্রবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস উৎসবের উদ্বোধন করেন।গতকাল দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি ছিলেন।