মার্চের দ্বিতীয় সপ্তাহে বিএনপির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সাড়ম্বরে জাতীয় সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ জন্য বিভিন্ন উপকমিটি গঠনের কাজ শুরু করা হয়েছে। তার আগে যেসব জেলার কমিটি বাকি আছে, সেগুলোর কমিটি করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সূত্রগুলো জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গতবারের মতো এবারও দলের গঠনতন্ত্র সংশোধনী, ব্যবস্থাপনা, নিরাপত্তা, আবাসন, আপ্যায়ন, প্রচার, প্রকাশনাসহ ১৩টি উপকমিটি গঠন করা হতে পারে। গতকাল রোববার থেকে কাউন্সিলরদের কাছে দলের গণতন্ত্র সংশোধনের বিষয়ে মতামত চেয়ে চিঠি পাঠানো শুরু হয়েছে।