মালদ্বীপে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে জাহাজ নোঙর করার সময় দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির থিলাফুশি দ্বীপে গত শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মালদ্বীপের হ্যাভিরু পত্রিকার এক খবরে এ তথ্য জানানো হয়।
নিহত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে খবরে বলা হয়, তিনি মালদ্বীপস ট্রান্সপোর্ট অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানিতে (এমটিসিসি) কাজ করতেন। শনিবার ওই দ্বীপে এমটিসিসি কোম্পানির ঘাঁটিতে একটি জাহাজ নোঙর করার সময় এয়ারব্যাগের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে রাজধানী মালেতে সরকারি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল সাড়ে পাঁচটায় তাঁর মৃত্যু হয়।