মালদ্বীপে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীদের হামলায় তিনি নিহত হয়েছেন। মালদ্বীপপ্রবাসী কয়েকজন বাংলাদেশি এ ঘটনা জানিয়েছেন। মনিরুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের ফরমান আলীর ছেলে। দূতাবাস সূত্রে জানা গেছে, মালদ্বীপ এয়ারলাইনসের একটি বিমানে আজ বৃহস্পতিবার তাঁর মরদেহ বাংলাদেশে আনার কথা। জানতে চাইলে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব অহিদুজ্জামান লিটন গতকাল রাতে প্রথম আলোকে জানান, বিষয়টি মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।