মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, উভয়ের আলোচনায় সংসদীয় গণতন্ত্র পদ্ধতি, সন্ত্রাস দমন এবং বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। এ সময় আহমেদ নাসিম মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মালদ্বীপের হাইকমিশার, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। বাসস।