মালদ্বীপের প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন হাসিনাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম এবং উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক পোং জ্যু। খবর বাসসের।
উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার শেখ হাসিনাকে তাঁর অভিনন্দন বার্তা পাঠান। আর মালদ্বীপের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে অভিনন্দন জানান গত বৃহস্পতিবার।
অপর দিকে পৃথক বার্তায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হামাদুন আই টুরে এবং ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) মহাপরিচালক ফ্রান্সিস গুরি সাম্প্রতিক নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।