মালবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই পথে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
রেলওয়ের গৌরীপুর স্টেশন থেকে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মালবাহী ট্রেনটি গতকাল ভোর পাঁচটায় শ্যামগঞ্জ রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে এলে এর চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ময়মনসিংহ থেকে জারিয়া ও মোহনগঞ্জগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন রেলস্টেশনে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মোহামঞ্চদ তারেক প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধার করেছে। এরপর দুপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়।