মালবোঝাই ট্রাক খাদে পড়ে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মালঝোলাই একটি ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে কাঞ্চন চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান খান জানান, সোনারগাঁ উপজেলার মজমপুর এলাকা থেকে টাইলস নিয়ে গাজীপুরের কোনাবাড়ী যাওয়ার পথে কাঞ্চন চরপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকটি পানিতে তলিয়ে যায়। ট্রাকে থাকা চালকসহ ছয়জন পরিবহনশ্রমিকের মধ্যে সাঁতরিয়ে চারজন উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ থাকে। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন ভোলার বড়নদী থানার উত্তরভাটামারা এলাকার মশিউর রহমানের ছেলে ট্রাকচালকের সহকারী নয়ন মিয়া (২৭) ও টাঙ্গাইলের ঘাটাইল থানার রাজেন্দ্রপুর এলাকার আবু কাশেমের ছেলে মোখলেছ (৩৫)।