মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি আটক ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে গতকাল শনিবার ভোররাত চারটার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে এক দালালসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের দাবি, আটক ব্যক্তিরা সেন্ট মার্টিনের দালাল চক্রের সদস্য নুরুল ইসলামের মাধ্যমে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য বগুড়া ও নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে টেকনাফ এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন। কোস্টগার্ড সূত্র জানায়, টেকনাফ পুরাতন বাসস্টেশনের একটি আবাসিক হোটেলে কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. দেওয়ান রফিকুল আওয়ালের নেতৃত্বে অভিযান চালানো হলে ১০ ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. ফিরোজ মিয়া, রিয়াজ উদ্দিন, আবুল হোসেন, গিয়াস উদ্দিন, জাহিদুল ইসলাম, মুহামুদুল হাসান, জয়নাল আবেদীন, পিন্টু মিয়া, কামরুল হাসান ও দালাল নুরুল ইসলাম।