মালয়েশিয়া শো চট্টগ্রামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে শুরু হয়েছে মালয়েশিয়া শো। গতকাল শনিবার সকালে হোটেল প্যানিনসুলায় দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম।
শো-এর আয়োজক মালয়েশিয়া হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এবং মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতি ওথম্যান।
মেলায় দর্শনার্থীরা বিনা মূল্যে স্বাস্থ্য পরামর্শ পাবেন। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা চলবে।