মালয়েশিয়ায় দুই বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় নির্মাণাধীন স্থাপনা ধসে গত বুধবার বাংলাদেশি দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তাঁদের একজনের নাম সুমন মোল্লা। অন্যজনের নাম জানা যায়নি।
মালয়েশিয়ার সংবাদ সংস্থা বার্নামার বরাত দিয়ে ইউএনবি জানায়, গত বুধবার স্থানীয় সময় বিকেলের দিকে পুত্রা এলাকায় নির্মাণাধীন স্থাপনার মেঝে তৈরি করতে কংক্রিটের মিশ্রণ সমতল করার কাজ করছিলেন ছয়জন শ্রমিক। এ সময় ওই মেঝে ধসে পড়লে নিচে থাকা বাংলাদেশি ওই দুই শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই দিনই সুমন মোল্লার (৩০) মরদেহ উদ্ধার করেন। গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয় অপরজনের মরদেহ। দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিচতলার ছয় শ্রমিকের মধ্যে চারজন আহত হন।
এই স্থাপনায় এটা দ্বিতীয় দুর্ঘটনা। গত জুনে একজন নারী ও একজন পুরুষ আহত হয়েছিলেন।